দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছাত্রদল সভাপতি মো: নিশাত নূরের গভীর শোক।
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ণ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছাত্রদল সভাপতি মো: নিশাত নূর গভীর শোক। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ৫ নং ওয়ার্ড পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো: নিশাত নূর । আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। শোক বার্তায় মো: নিশাত নূর বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আমরা এক মহান অভিভাবককে হারালাম, যা দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে আপোষহীন সংগ্রাম করে গেছেন।” তিনি আরও বলেন, “আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই দোয়া করি। একইসাথে শোকসন্তপ্ত পরিবার ও দেশবাপী কোটি কোটি নেতাকর্মীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।” উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সারাদেশে দলমত নির্বিশেষে শোকের ছায়া নেমে এসেছে।

