সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ
সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁও (নারায়ণগঞ্জ), ৩ আগস্ট ২০২৬: "শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকাল ২টা ৩০ মিনিটে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি এবং সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক জনাব মোঃ মোহাম্মদ ছাফির উদ্দিন (মজনু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য জনাব খন্দকার রেজাউল হক এবং শিক্ষক প্রতিনিধি জনাব মনোরঞ্জন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল গাফফার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। বক্তারা শিক্ষার্থীদের সফলতা অর্জনে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

