সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁও প্রতিনিধি। ৫ই আগস্ট রোজ বুধবার বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁও জাদুঘরে চত্বরে ময়ূরপঙ্খী স্টেজে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ৪দিন ব্যাপী একটি ক্ষুদ্র পরিসরে জুলাই চেতনার উপর ভিত্তি করে মেলা এবং সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল থেকে আগত শিশুদের চিত্র অংকনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে শতাধিক শিশুরা চিত্র অঙ্গনের অংশগ্রহণ করেন। সেই সাথে জাদুঘর চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, জারিগান, সারিগান, ভাওয়াইয়া গান, সামাজিক নিত্য, কবিতা আবৃতি, রচনা ও যারা আহত ও নিহত হয়েছেন তাদের জন্য দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছেন। এ সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর পরিচালক মোঃ মাহাবুবুল আলম এর সভাপতিত্বে ও মোজাম্মেল হক মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের মাননীয় সংসদ মোঃ আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও ক্রীড়া সংস্থার সদস্য সচিব খায়রুল ইসলাম সজীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁও উপজেলা নিরবাহী কর্মকর্তা আসিফ আল জিনাত,উপজেলা সহকারী ভূমি অফিসার তৌফিকুর রহমান, টুরিস্ট পুলিশ অফিসার ইনচার্জ একে এম মাহাবুবুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাজাহান মেম্বার , ,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, যুবদল নেতা রনি, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিয়ার, জুলাই যোদ্ধা প্রতাপনগরের শহিদ ইমরানের পিতা আবু সালেহ এবং রুহুল আমিনহ এলাকার বিভিন্ন গণ্যমান্যব্যক্তিবর্গরা।

