গর্জনিয়া বাজার ও হাজিরপাড়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ৯০ পিস ইয়াবাসহ আটক ৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ণ
গর্জনিয়া বাজার ও হাজিরপাড়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ৯০ পিস ইয়াবাসহ আটক ৩ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার ৯০ পিস ইয়াবা টেবলেট সহ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করে ১১ বিজিবি ও রামু পুলিশ। মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরে এ দু'ঘটনা ঘটে। সুত্র জানান, প্রথমোক্ত ঘটনা দুপুর আড়াইটায় গর্জনিয়া বাজারের মসজিদ মার্কেটের কবির ফ্যাশন হাউসে। গোপনে খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ । প্রথমে ৪ জনকে সন্দেহজনক আটক করা হলেও পরে পুলিশ নিশ্চিত হয়ে ২ জনকে গ্রেপ্তার দেখান। পুলিশ জানান ,আটককৃত যুবকরা হলো: কবির ফ্যাশনের মালিক কবির আহমদের ছেলে সাজ্জাদ হোসেন ও রেজাউল করিম বাবু। তাদেরকে ইয়াবা সহ হাতে নাতে আটক করা হয় । বিষয়টি নিশ্চিত করেন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। অভিযানকারী পুলিশ দল প্রধান গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আনিসুর রহমান বলেন রামু থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই জুয়েল চৌধুরী, এসআই শাহরিয়ার, এএসআই মো. ইউনুছসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এর আগে অপর অভিযান চালান ১১ বিজিবি। তারা বেলা ২ টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৭ হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব হাজি পাড়া নামক স্থান হতে মোঃ হোছন (৫৭)কে আটক করে। তার কাছ থেকে জব্দ করা হয় ৯০ পিস ইয়াবা টেবলেট। এছাড়া ইয়াবা সেবনে সরঞ্জামও জব্দ করা হয়। আটক ব্যক্তি রামুর কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজিপাড়া গ্রামের মোঃ আমির হোচনের ছেলে। আটক ব্যক্তি মুদি দোকানি। সে গোপনে খুচরা ইয়াবা বেচাকেনা করতো। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান পরিচালনা করে বিজিবি জোয়ানরা ৯০ পিস ইয়াবা, বাংলা মদ-০১ লিটার, পটকা (গোল-১৬টি, লম্বা-১১টি) ও ইয়াবা সেবনের সরঞ্জাম ফয়েল পেপার-২ রোলসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লে:কর্ণেল মো: ফয়জুল কবির। আইন-শৃংখলা রক্ষাকারী সুত্র জানায়,পৃথক এই ২ ঘটনায় আটক ৩ ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে বিজিবি ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

