সনমান্দী ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাসেল আহমেদ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ণ
সনমান্দী ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাসেল আহমেদ সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডবাসীকে রাসেল আহমেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মালেক মেম্বারের সন্তান। ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় রাসেল আহমেদ বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। আমি সনমান্দী ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি জানাই ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।” তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়—এটাই ঈদের মূল শিক্ষা। রাসেল আহমেদ সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ।” ঈদুল ফিতরের এই শুভক্ষণে তিনি সনমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

