পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা মাহফুজ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা মাহফুজ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা মাহফুজ দেশবাসীসহ বৈদ্যেরবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য ঈদুল ফিতর বয়ে আনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদের এই আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে—সেই কামনা করেন তিনি। তিনি আরও বলেন, ঈদ আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। তাই ঈদের আনন্দ সবাইকে সাথে নিয়ে ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। মাহফুজ বৈদ্যেরবাজার ইউনিয়নসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান—“ঈদ মোবারক”।

