• ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদল নেতা ওয়ায়েজকুরুনি

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদল নেতা ওয়ায়েজকুরুনি

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদল নেতা ওয়ায়েজকুরুনি নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের নেতা ওয়ায়েজকুরুনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ নোয়াগাঁও ইউনিয়নের সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদ আমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে। তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। তাই সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ওয়ায়েজকুরুনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন— “ঈদ মোবারক”। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ দেশের মানুষের মাঝে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে।