• ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

আবু তাওয়ামা (র.), মুফতি হাতেম আলী ও আল্লামা ইয়াকুব দেওয়ান (র.) স্মরণে দোয়া মাহফিল

আবু তাওয়ামা (র.), মুফতি হাতেম আলী ও আল্লামা ইয়াকুব দেওয়ান (র.) স্মরণে দোয়া মাহফিল

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ণ

শায়খ আবু তাওয়ামা সংসদ এর উদ্যোগে শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা (র.), মুফতি হাতেম আলী ও আল্লামা ইয়াকুব দেওয়ান (র.) স্মরণে দোয়া মাহফিল নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শায়খ আবু তাওয়ামা সংসদের উদ্যোগে শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা (র.), মুফতি হাতেম আলী (র.) ও আল্লামা ইয়াকুব দেওয়ান (র.)-এর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে সোনারগাঁ উপজেলার টিপরদী শায়খ আবু তাওয়ামা আইডিয়াল মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শায়খ আবু তাওয়ামা সংসদের সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নবধ্বনি। এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি হাসান মাহমুদ হাদী, মাওলানা ইউসুফ মাহমুদ, মাওলানা আবু বক্কর, মুফতি সালমান সাইদ, মাওলানা আল আমিন, মাওলানা শাহাদাত হোসাইন ফয়সাল, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানা ওবায়দুল্লাহ এবং হাফেজ আরিফসহ স্থানীয় আলেম-উলামা ও মুসল্লিরা। অনুষ্ঠানে আলোচকরা মরহুম আলেমদের জীবন, কর্ম ও ইসলামের খেদমতে তাদের অবদানের কথা তুলে ধরেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।