• ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁও যুবদলের যুগ্ম আহ্বায়ক নোবেলকে কারণ দর্শানোর নোটিশ

সোনারগাঁও যুবদলের যুগ্ম আহ্বায়ক নোবেলকে কারণ দর্শানোর নোটিশ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ

সোনারগাঁও যুবদলের যুগ্ম আহ্বায়ক নোবেলকে কারণ দর্শানোর নোটিশ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরে ইয়াছিন নোবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নোটিশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকার পরও সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সংঘটিত একটি জনসম্পৃক্ত আন্দোলনে জড়িত স্থানীয় অধিবাসীদের নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ বিষয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অভিযোগ উত্থাপিত হয়েছে বলে জানানো হয়। এমতাবস্থায় সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা ব্যাখ্যা দিতে তাকে আগামী ১৫ মার্চ (রবিবার) বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-এর সম্মুখে উপস্থিত হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশটি প্রেরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।