• ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

মইনীয়া যুব ফোরামের উদ্যােগে নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতন মূলক ক্যাম্পিং ২০২৬ইং অনুষ্ঠিত

মইনীয়া যুব ফোরামের উদ্যােগে নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতন মূলক ক্যাম্পিং ২০২৬ইং অনুষ্ঠিত

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে মইনীয়া যুব ফোরামের উদ্যােগে নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতন মূলক ক্যাম্পিং ২০২৬ইং অনুষ্ঠিত হয়। চলমান নারী নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং এর মতো অনৈতিক কাজের বিরুদ্ধে বৃহস্পতিবার মইনীয়া যুব ফোরামের উদ্যােগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের মহজমপুর বাজারে নারী ধর্ষণ ও শিশু নির্যাতন বিরোধী গনসচেতন মূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। সারা দেশে ধর্ষণ, নির্যাতন ও বলৎকার এর ঘটনার প্রতিবাদে আওলাদে রাসুল (দঃ) বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহজাদা ড, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী আল মাইজভান্ডারী (মাঃ) প্রতিষ্ঠিত সংগঠন, মইনীয়া যুব ফোরাম এর সম্মানিত সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন আল হাসানীর নির্দেশে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশের জেলা, উপজেলা পর্যায়ে মইনীয়া যুব ফোরামের ব্যানারে ধর্ষকের শাস্তি দাবি, নারী নির্যাতন প্রতিরোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা দাবি জানান সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনতা। অনুষ্ঠানে মইনীয়া যুব ফোরাম এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ সালেক বলেন, স্বাধীন বাংলাদেশে শিশু ধর্ষণ পুরো জাতীকে কম্পিত করেছে। দেশে ঘুমন্ত প্রশাসনের আড়ালে অনৈতিক অমানবিক কাজ সহ ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে, যা পুরো জাতির জন্য অশুভ। দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে না বলে অপরাধী এবং অপরাধ দুটোই বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন একটি উন্নয়নশীল রাষ্ট্র গঠনে নারীর গুরুত্ব অনেক, শিশুরা আগামীর কর্ণধার। বর্তমান দেশের প্রধানমন্ত্রী সহ প্রশাসনের প্রতি জোরালো আহ্বান নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন, যাতে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে। মইনীয়া যুব ফোরামের ৩০ হাজার সদস্য সারাদেশে নারী নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। বিভিন্ন ভাবে সামাজিক জনসচেতনতা মূলক ক্যাম্পিং আয়োজন করছেন, সমাজ থেকে অনৈতিকতা দূর করতে মইনীয়া যুব ফোরামের এই কার্যক্রম চলমান থাকবে। সচেতন মূলক ক্যাম্পিং এ অংশ গ্রহণ করেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজ কল্যায়ন বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো মাসুম, মইনীয়া যুব ফোরাম সোনারগাঁও উপজেলার সাধারণ সম্পাদক আজাদ, বিশিষ্ট সমাজ সেবক হযরত আলী, ডা. জেমিমা জেরিন আঁখি, সংগঠনের নেতৃবৃন্দ, কলেজ শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, সামাজিক গন্যমান্য ব্যাক্তি সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।