হোসেনপুর বাজার ফার্নিচার টেলিকম দোকানে দুর্ধর্ষ চুরি:৪ লক্ষ টাকা লুট
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ণ
হোসেনপুর বাজার ফার্নিচার টেলিকম দোকানে দুর্ধর্ষ চুরি:৪ লক্ষ টাকা লুট সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন হোসেনপুর বাজার বিসমিল্লাহ্ ফার্নিচার টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোর দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোর দোকানের পিছনে'র টিন কেটে প্রায় ৪লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। জানাগেছে,আজ(১৩মার্চ)শুক্রবার দুপুর ১ঃ২৫ মিনিটে'র দিকে হোসেনপুর বাজার বিসমিল্লাহ্ ফার্নিচার টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোর এ চুরির ঘটনা ঘটে। এব্যাপারে ফার্নিচার টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোরের মালিক মোঃ নাহিদ বলেন,চোর তার দোকানের পিছনে'র টীন কেটে প্রায় ৪ লক্ষ টাকা নিয়ে যায় এ চুরি সংঘটিত হওয়ার ব্যবসায়ী মহলের মাঝে আতঙ্ক বিরাজ করছে। চুরির ঘটনায় নাহিদ বলেন,তিনি সোনারগাঁ থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন।

