• ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল।

যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল।

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ণ

যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল। সোনারগাঁ প্রতিনিধিঃসজীব হোসেন জাতীয়তাবাদী যুব আন্দোলন–এনডিএম কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল রাজধানীর মগবাজারে অবস্থিত গ্র্যান্ড প্যালেসে অনুষ্ঠিত হয়। এ আয়োজনটি সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশের কল্যাণ কামনায় দোয়ার মধ্য দিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জননেতা জনাব ববি হাজ্জাজ মহোদয়। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজানের শিক্ষা, আত্মসংযম ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান প্রিন্স এবং দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম। এছাড়াও উপস্থিত ছিলেন এনডিএম-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাকিব আহমেদ এবং এনডিএম চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ফজলে নূর তুষার। উক্ত অনুষ্ঠানের সভাপতি করেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিঠু আলী। ইফতার মাহফিলে এনডিএম-এর বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ জাতীয়তাবাদী যুব আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।