বৈদ্যের বাজার ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ণ
বৈদ্যের বাজার ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বৈদ্যের বাজার ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৈদ্যের বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। তার সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের অসহায় ও নিম্ন আয়ের মানুষের হাতে হাতে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকারের এই মানবিক উদ্যোগের ফলে অনেক অসহায় পরিবার উপকৃত হচ্ছে। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। এই কার্যক্রমের মাধ্যমে অনেক পরিবারের মুখে হাসি ফুটেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

