নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও উপহার বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয়দের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আজহারুল ইসলাম সানোয়ার। তিনি তার বক্তব্যে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব জাকারিয়া ভুইঁয়া। তিনি সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ছাত্রদল সবসময় কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শাহ্ জালাল। এসময় নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

