• ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

বিশিষ্ট আলেম ডা. মুজাম্মেল হকের ইন্তেকাল

বিশিষ্ট আলেম ডা. মুজাম্মেল হকের ইন্তেকাল

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ

বিশিষ্ট আলেম ডা. মুজাম্মেল হকের ইন্তেকাল সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : বিশিষ্ট আলেম, হাফেজ ও চিকিৎসক ডা. মুজাম্মেল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাংবাদিক কামরুজ্জামান রানার আপন মামাতো ভাই। শনিবার রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মরহুম মাওলানা আলাউদ্দিন মুন্সির জ্যেষ্ঠ পুত্র এবং আষাঢ়িয়ার চর (আল মোস্তফা কোম্পানির পুরাতন গেইট) এলাকার বাসিন্দা ছিলেন। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তিনি সুপরিচিত ছিলেন এবং এলাকায় একজন সজ্জন ব্যক্তি হিসেবে সুনাম অর্জন করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা রোববার (২২ মার্চ) সকাল ১০টায় ছয়হিস্যা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। পরে তাকে ছয়হিস্যা সামাজিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।