• ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

শিক্ষকদের ক্ষমতা ও মর্যাদাদানের মাধ্যমেই শিক্ষার গুনগত মান নিশ্চিত করা সম্ভব : সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ

শিক্ষকদের ক্ষমতা ও মর্যাদাদানের মাধ্যমেই শিক্ষার গুনগত মান নিশ্চিত করা সম্ভব : সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ণ

শিক্ষকদের ক্ষমতা ও মর্যাদাদানের মাধ্যমেই শিক্ষার গুনগত মান নিশ্চিত করা সম্ভব : সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ কোটাসংস্কার আন্দোলনের রূপকার, দ্য নিউ নেশনের এসাইনমেন্ট এডিটর ও সংগঠক মোহাম্মদ আবদুল অদুদ বলেছেন, শিক্ষকদের ক্ষমতা ও মর্যাদাদানের মাধ্যমেই শিক্ষার গুনগত মান নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, শিক্ষায় বিপ্লব আনতে হলে গ্রেড ও স্কেলে ব্যাপক পরিবর্তন আনতে হবে।শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করে গড়ে তুলতে তিনি শিক্ষামন্ত্রীর প্রতি আহবান জানান, যেন দেশের মেধাবীরা শিক্ষকতায় আসতে প্রতিযোগিতা করেন এবং দেশে গুনগত শিক্ষা নিশ্চিত হয়। তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির উর্বর আনন্দ কমিউনিটি সেন্টারে অবস্থিত হলি রোজ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন বোর্ডের মহাসচিব এম এ মান্নান মনির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট ইয়াদিয়া জামান। অনুষ্ঠানে স্কুলের শিশুশিক্ষার্থীরা শিক্ষণীয় অভিনয়, ইসলামী গান, কবিতা আবৃত্তি, নাচ, গান, ফ্যাশন শোসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। প্রধান আলোচক এম এ মান্নান মনির বলেন, ৫৬% কোটার কারণে বিসিএস বঞ্চিত হয়ে ২০১৮ সালে কোটা সংস্কার রিটকারী ও শত শত রিপোর্ট করে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে গণআন্দোলনে রূপদানকারী ও জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে দৈনিক ইনকিলাবে রেকর্ড পরিমাণ প্রতিবেদন করে আলোচিত ও মেধাবী সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদকে জাতীয়ভাবে মূল্যায়ণের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট ইয়াদিয়া জামান শিশুদের মানসিক বিকাশের জন্য হলি রোজ স্কুলের বিভিন্ন সৃজনশীল ও শিক্ষণীয় পারফরমেন্সের জন্য স্কুল কতৃপক্ষকে ধন্যবাদ জানান এবং মোবাইল ফোনের ব্যাপক ব্যবহার থেকে শিশুদের দূরে রাখতে অভিভাবকদের সঠিক দায়িত্ব পালনের আহবান জানান।