নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের নিয়ে এক দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে মহানগরী মজলিস কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি শেখ শাব্বীর আহমাদ। অনুষ্ঠানে দায়িত্বশীলদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা সভাপতি আনাস আহমদ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, সরকারি তোলারাম কলেজ ইউনিট সভাপতি আমির মুহাম্মদ সিয়াম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মুফতি শেখ শাব্বীর আহমাদ বলেন, "পরীক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের মেধা ও নৈতিকতার সঠিক সমন্বয়েই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। কেবল ভালো ফলাফল নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।" তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে আগত পরীক্ষার্থীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে ফাইল, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও পরীক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়। সবশেষে পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

