• ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার

বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ণ

বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল, চাইনিজ কুড়াল, হাসুয়া, চাপাতি, বার্মিজ চাকুসহ আলামিন গ্রেফতার বগুড়া জেলা ডিবি পুলিশের গোপন সংবাদের অভিযানের ভিত্তিতে ফেয়ারডিল ও অস্ত্র উদ্ধার করেছে জেলা ডিবির একটি টিম।মঙ্গলবার দুপুরে এসআই মোঃ ইফতেখাইরুল ইসলামের নেতৃত্বে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় আলিফ লাম মিম ছাত্রাবাস এর কক্ষসহ পার্শ্ববর্তী ইউক্লিপ্টাস বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে কূখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলামিন (২১) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো, নিশিন্দারা চকর পাড়ার মোঃ আব্দুল মজিদের ছেলে কূখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলামিন (২১) এর নিকট থেকে নিম্নে উল্লেখিত আলামতসমুহ উদ্ধার। নিষিদ্ধ ঘোষিত অবৈধ যুবসমাজ ধ্বংসকারী ১৪ বোতল ফেয়ারডিল, ১টি চায়নিজ কুড়াল, ২টি হাসুয়া, ১টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি দেশীয় চাকু ও ডাকাতির কাজে ব্যবহারিত বিশেষ মাস্ক ১টি। গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন চলছে।