• ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁয়ে ১৩টি কচ্ছপ উদ্ধার,লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে ১৩টি কচ্ছপ উদ্ধার,লাখ টাকা জরিমানা

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে ১৩টি কচ্ছপ উদ্ধার,লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন) ২০১২ এর ২৪ ধারা লঙ্ঘন করে তেরটি বিভিন্ন সাইজের কচ্ছপ পাচারের সময় একজনকে আটক করা হয়েছে।এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে খবর পেয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁওয়ের কাঁচপুর রাজস্ব সার্কেল অফিসের সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম। উদ্ধারকৃত ১৩টি কচ্ছপ উপজেলা প্রাণীসম্পদ অফিসার, পুলিশ ও সাধারণ জনগণের উপস্থিতিতে বৈদ্দের বাজার ঘাটে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এসময় সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম বলেন,বন্য প্রাণী সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। এই আইন যারা লঙ্ঘন করে পরিবেশ বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে সকলের অবস্থান নেয়া দরকার।কারণ বন্য প্রাণী রক্ষা পেলে পরিবেশ মানুষের বাসযোগ্য থাকবে।