• ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

দ্বিতীয়বার সভাপতি রোকেয়া আক্তার, সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয়ে নতুন প্রত্যাশা

দ্বিতীয়বার সভাপতি রোকেয়া আক্তার, সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয়ে নতুন প্রত্যাশা

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ

দ্বিতীয়বার সভাপতি রোকেয়া আক্তার, সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয়ে নতুন প্রত্যাশা সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো মনোনীত হয়েছেন নারী উদ্যোক্তা ও শিক্ষানুরাগী রোকেয়া আক্তার। তার পুনর্নিয়োগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক স্মারকে বিদ্যালয়টির (EIIN: 112350) এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। স্মারকে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।