• ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

প্রবাসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম

প্রবাসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম

সোমবার, ১১ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ

প্রবাসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম সজীব হোসেন,সোনারগাঁ ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি Tours, France-এর সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত! নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব শরিফুল ইসলাম ফ্রান্সে অনুষ্ঠিত “বাংলাদেশ কমিউনিটি Tours, France”-এর কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। গত ১০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। এছাড়াও, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ মুন্না সাংগঠনিক সম্পাদক হিসেবে সবার মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন জামিল আহমদ। নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম বলেন, “আমি সকল প্রবাসী ভাই-বোনের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। বাংলাদেশ কমিউনিটি Tours, France-কে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।” নির্বাচন কমিশন জানায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকল ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে। প্রবাসে থেকেও দেশের সুনাম ছড়িয়ে দেওয়া এই কৃতি সন্তানকে ঘিরে সোনারগাঁওবাসীর মাঝেও বইছে আনন্দের জোয়ার।