• ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁয়ে তৃণমূলের ভরসাস্থল সাইফুল ইসলাম সরকার: দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ।

সোনারগাঁয়ে তৃণমূলের ভরসাস্থল সাইফুল ইসলাম সরকার: দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে তৃণমূলের ভরসাস্থল সাইফুল ইসলাম সরকার: দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় । সোনারগাঁও প্রতিনিধি: ৫ই আগস্ট পরবর্তী রাজনৈতিক ক্রান্তিলগ্নে সোনারগাঁওয়ের সনমান্দী ইউনিয়নে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সরকার। নিবেদিতপ্রাণ আওয়ামী লীগ কর্মী পিতার আদর্শকে ধারণ করে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতের পক্ষে তিনি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। সম্প্রতি এক বিবৃতিতে সাইফুল ইসলাম সরকার আশ্বস্ত করেছেন যে, সনমান্দী ইউনিয়নের কোনো নেতাকর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গ্রেপ্তার হলে, তাঁর জামিনের সম্পূর্ণ খরচ এবং কারাবন্দী সতীর্থদের পরিবারের অর্থনৈতিক দায়িত্ব তিনি নিজে বহন করবেন। ব্যক্তিগত প্রচারণার ঊর্ধ্বে উঠে তিনি দীর্ঘদিন ধরে নিজের হালাল উপার্জনের অর্থ দিয়ে অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা, এলাকার মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় অনুদান এবং অসহায়-দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। স্থানীয় তৃণমূলের দাবি, সততা ও সাহসিকতার নীতি বজায় রেখে চলা সাইফুল ইসলাম সরকারই বর্তমান দুঃসময়ে সনমান্দী তথা গোটা সোনারগাঁওয়ের নেতাকর্মীদের সবচেয়ে বড় শক্তির উৎস।