জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী: ফরিদপুরে ৫০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী: ফরিদপুরে ৫০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ ফরিদপুর প্রতিনিধি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায়, ছিন্নমূল ও পথচারীদের পাশে দাঁড়িয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। আজ রোববার দুপুরে শহরের গোপালপুর সমাজকল্যাণ ক্লাবের সামনে পাঁচ শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ ও দুপুরের খাবার বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার ও অর্থ বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। খাবার বিতরণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

