• ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

অভয়নগরে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের জেল ও জরিমানা

অভয়নগরে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের জেল ও জরিমানা

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ণ

অভয়নগরে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের জেল ও জরিমানা শাব্বির আহমদ যশোরের অভয়নগর উপজেলায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের জেল ও জরিমানা আদায় করা হয়েছে। মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে এই জেল জরিমানা করা হয় বলে সুত্র জানায়। অভিযুক্ত যুবকের নাম সুজন শেখ (২২)। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চলিশিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুজন শেখ উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চলিশিয়া গ্রামের লাবু শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদক সেবনের পর মাতলামি করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সুজন শেখকে তার বাড়ির সামনে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার দায়ে ওই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’