• ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী দুঃসময়ের পরীক্ষিত সৈনিক শামীম মিজি

রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী দুঃসময়ের পরীক্ষিত সৈনিক শামীম মিজি

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ

রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী দুঃসময়ের পরীক্ষিত সৈনিক শামীম মিজি মোঃ কাউছার পাটোয়ারী নিজস্ব প্রতিবেদক/// ১ নং রাজারগাঁও ইউনিয়ন: স্বৈরাচারী শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে লড়াই করা সেই লড়াকু সৈনিকদের একজন মো. শামীম মিজি। দলের দুঃসময়ে প্রতিটি ক্রান্তিলগ্নে যিনি ছায়ার মতো পাশে থেকেছেন, আজ তিনি ১ নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বের জন্য এক উজ্জ্বল ও জনপ্রিয় নাম। মো. শামীম মিজি রাজারগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি ১ নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সভাপতি হিসেবে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে অসামান্য ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি ১ নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক:শেখ হাসিনা সরকারের দুঃসময়ে যখন বিরোধী মত দমনে পুলিশি নির্যাতন ও দমন-পীড়ন চরমে ছিল, তখনও দমে যাননি শামীম মিজি। রাজপথের প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন প্রথম সারির সারথি। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণ করায় তাকে বারবার রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার হতে হয়েছে। জেল-জুলুম এবং হুলিয়া মাথায় নিয়েও তিনি দলের আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হননি। স্থানীয় ছাত্রদলের কর্মীরা জানান, "শামীম ভাই শুধু একজন নেতা নন, তিনি আমাদের অভিভাবক। দুঃসময়ে যখন অনেকে গা ঢাকা দিয়েছিল, তখন তিনিই আমাদের সাহস জুগিয়েছেন। এমন একজন ত্যাগী, সাহসী এবং জনবান্ধব নেতাকে সভাপতি হিসেবে পেলে আমাদের ইউনিয়ন ছাত্রদল আরও শক্তিশালী হবে।" আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে মো. শামীম মিজি বলেন, "আমি দলের স্বার্থে সব সময় কাজ করেছি, ভবিষ্যতেও করব। যদি দায়িত্ব পাই, তবে ছাত্রদলকে একটি আদর্শিক ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলব। প্রতিটি কর্মীর পাশে থেকে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে নতুন প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত করাই আমার লক্ষ্য।" সাবেক ছাত্রদল নেতা ও কর্মীদের দাবি, শামীম মিজির মতো সাহসী ও পরীক্ষিত নেতার হাতেই রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্ব নিরাপদ। তৃণমূলের নেতাকর্মীদের প্রাণপ্রিয় এই নেতাকে নিয়ে এখন নতুন করে স্বপ্ন দেখছে স্থানীয় ছাত্রদল।