দৌলতদিয়া পদ্মায় অভিযানে চায়না দুয়াড়ি জাল জব্দ, জনসম্মুখে অগ্নিদগ্ধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
দৌলতদিয়া পদ্মায় অভিযানে চায়না দুয়াড়ি জাল জব্দ, জনসম্মুখে অগ্নিদগ্ধ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে উপজেলা মৎস্য বিভাগ এবং দৌলতদিয়া নৌপুলিশের যৌথ অভিযানে অবৈধ ৩৫ টি চায়না দুয়াড়ি জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশ সূত্রে জানা গেছে, ২৮ জুলাই, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলটের নেতৃত্বে ও দৌলতদিয়া নৌপুলিশের যৌথ অভিযানে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধ চায়না দুয়াড়ি ও নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পদ্মা নদীয় এবং নদীর তীরবর্তী স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫ টি অবৈধ চায়না দুয়াড়ি জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত চায়না দুয়াড়ি জালের আনুমানিক মূল্য ১ লাখ ৫ টাকার মতো। পরে জব্দকৃত জাল পদ্মা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদী হতে অবৈধ চায়না দুয়াড়ি জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরো বলেন, মৎস্য সম্পদ ও জলজপ্রাণী সুরক্ষায় নৌপুলিশ ও মৎস্য বিভাগের অভিযান চলমান থাকবে।

