ঈদগাঁও উপজেলা জামায়াতের জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি গণমিছিলে যোগদান
শনিবার, ১ আগস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ণ
ঈদগাঁও উপজেলা জামায়াতের জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি গণমিছিলে যোগদান উপজেলা প্রতিনিধি,ঈদগাঁও (কক্সবাজার) বাংলাদেশ জামায়ত ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা জুলাই অভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা জামায়াতের ডাকা গণ মিছিলে যোগদান করেছেন। শনিবার বিকাল ৩টায় উপজেলা জামায়াত আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী ও সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আজিমের নেতৃত্বে মোটর সাইকেল শুভ যাত্রা ও মিছিল সহকারে সড়ক পথে কক্সবাজার শহরে জেলা জামায়াতের ডাকা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির গণমিছিলে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে জুলাই সংশ্লিষ্ট স্লোগান ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণ মিছিলে যোগদান করেন।

