• ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁয়ে "ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি" কর্মসূচির উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা ও ছাতা বিতরণ

সোনারগাঁয়ে "ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি" কর্মসূচির উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা ও ছাতা বিতরণ

রবিবার, ২ আগস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ

সোনারগাঁয়ে "ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি" কর্মসূচির উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা ও ছাতা বিতরণ সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে সোনারগাঁ উপজেলায় আগামী পাঁচ বছরে ২ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের ধারাবাহিকতায় "ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় বারদী ইউনিয়নের নুনেরটেক সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ গাছের চারা ও একটি করে ছাতা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু। তিনি শিক্ষার্থীদের হাতে ফলজ গাছের চারা ও ছাতা তুলে দেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের সভাপতি ফজলু মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুনেরটেক সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জামাল হোসেন, বারদী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা ওহাব, সহ-সভাপতি জীলানী মেম্বার, বারদী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল মুন্সি, বারদী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি ফরিদ, সাংগঠনিক সম্পাদক তৈয়ব, বারদী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আক্তার, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা স্বপন, নাছিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী। বক্তারা বলেন, আজ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া একটি ফলজ গাছের চারাই ভবিষ্যতে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু ফলই দেবে না, বরং নির্মল বাতাস, সবুজ পরিবেশ এবং একটি নিরাপদ বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই "একজন শিক্ষার্থী, একটি গাছ" এই প্রতিপাদ্যকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।