• ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁয়ে “ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬” নিয়োগের ফলাফলে অনিয়মের অভিযোগ

সোনারগাঁয়ে “ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬” নিয়োগের ফলাফলে অনিয়মের অভিযোগ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে “ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬” নিয়োগের ফলাফলে অনিয়মের অভিযোগ সোনারগাঁ উপজেলায় “ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬” প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়ন থেকে তথ্য সংগ্রহকারী পদে মোট ৯৮ জন প্রার্থী আবেদন করেন। পরীক্ষার জন্য প্রকাশিত তালিকাতেও প্রার্থীদের সিরিয়াল ৯৮ পর্যন্ত ছিল। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা যায়, ১০০ নম্বর সিরিয়ালের একজন প্রার্থীকে উত্তীর্ণ দেখানো হয়েছে। এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন—পরীক্ষার তালিকায় যেখানে প্রার্থী সংখ্যা ৯৮ জন এবং সর্বশেষ সিরিয়াল ৯৮ পর্যন্ত, সেখানে ফলাফলে ১০০ নম্বর সিরিয়ালের প্রার্থী কীভাবে উত্তীর্ণ হলেন? এ ঘটনায় পরীক্ষার তালিকা ও প্রকাশিত ফলাফল পুনরায় যাচাই করে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের দাবি, পরীক্ষার তালিকা এবং ফলাফলের সিরিয়ালের মধ্যে এমন অসঙ্গতির সুষ্ঠু ব্যাখ্যা প্রয়োজন। অন্যথায় পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।