• ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার আহ্বান :বাগেরহাটে সচিব মোহাম্মদ মশিউর রহমান।

শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার আহ্বান :বাগেরহাটে সচিব মোহাম্মদ মশিউর রহমান।

রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ

শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার আহ্বান :বাগেরহাটে সচিব মোহাম্মদ মশিউর রহমান। শিক্ষার মান ও পরিবেশ উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদকমুক্ত করা এবং সবুজ-পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে বাগেরহাটের মোড়েলগঞ্জে অনুষ্ঠিত এক আলোচনা সভায়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণের ওপর গুরুত্বারোপ করা হয়। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, খুলনা বিভাগীয় প্রধান কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল ইসলাম এবং ড. মো. মহসিন আলী হাওলাদার। সভায় বক