• ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক হিসেবে মাদানীনগর মাদরাসার প্রধান মুফতি মাওলানা বশিরুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোগড়াপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভায় নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলায় হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দেবেন বলে জানা গেছে।