ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ(নারায়ণগঞ্জ): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার রাত ৯টার দিকে একটি মালবাহী ১৩ টনের ট্রাক বিকল হয়ে লাঙ্গলবন্ধ ব্রীজে পড়ায় রাত ১১টায় রিপোর্ট লেখা পর্যন্ত এই যানজট অব্যাহত থাকে। বুধবার (২৬ডিসেম্বর) রাত ১১ পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, মহাসড়কের লাঙ্গলবন্ধ ব্রীজ থেকে নয়াবাড়ি পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কোথাও কোথাও যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে অসুস্থ রোগী, নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে পড়েন। গজারিয়াগামী যাত্রী সালাউদ্দিন বলেন,রাত ৯ টায় রওনা দিয়েছি। এখনো মালিবাগ পার হতে পারিনি।১ ঘণ্টার পথ তিন ঘন্টায় শেষ হবে কিনা সন্দেহ। চাদপুরগামী যাত্রী সাফিয়া বেগম বলেন, বাসে ছোট বাচ্চা নিয়ে আটকে আছি। গরমে দীর্ঘ সময় ধরে গাড়ি না চলায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, রাত ৯টায় লাঙ্গলবন্ধ ব্রীজের মাঝে একটি বড় মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। ট্রাকটি সরিয়ে নেওয়ার জন্য লরি পাঠানো হয়ছে।দ্রুত সময়ের মধ্যে ট্রাক টি সড়িয়ে মহাসড়ক যানযট স্বাভাবিক করা হবে।

