বৈদ্যের বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ শহীদুল্লাহ
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
বৈদ্যের বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ শহীদুল্লাহ সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মোঃ শহীদুল্লাহ। তিনি ৯নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। মোঃ শহীদুল্লাহ বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চান। বিশেষ করে রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, পরিচ্ছন্নতা ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। এদিকে, মেম্বার পদপ্রার্থী হিসেবে মোঃ শহীদুল্লাহ ইতোমধ্যে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন। নির্বাচনে জয়ী হলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান তিনি। বৈদ্যের বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেছেন মেম্বার পদপ্রার্থী মোঃ শহীদুল্লাহ।

