সোনারগাঁও সরকারি কলেজে জাঁকজমকপূর্ণ ‘গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ণ
সোনারগাঁও সরকারি কলেজে জাঁকজমকপূর্ণ ‘গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে সোনারগাঁও সরকারি কলেজে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি-২০২৬’ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মার্কেটিং এবং গার্হস্থ্য অর্থনীতি বিভাগের মোট ১২৫ জন গ্র্যাজুয়েট শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম। আয়োজনটির সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ রাশেদ মীর, আদিন ও এলিজা আক্তার; ব্যবস্থাপনা বিভাগের হাবিবা আক্তার; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ফারহানা; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নজরুল ইসলাম এবং গার্হস্থ্য অর্থনীতি বিভাগের লতা ও হাবিবা। দিনব্যাপী এই আয়োজনের শুরুতে সকালে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিশ্চিতকরণ, গাউন বিতরণ ও তা পরিধান এবং আসন গ্রহণের পর এক বিশেষ 'ক্যারিয়ার গাইডলাইন সেমিনার' অনুষ্ঠিত হয়। পরবর্তীতে প্রধান অতিথির আগমন ও উদ্বোধনের পর পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়, বিভাগীয় প্রধানদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং সহ-বিভাগীয় শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তব্য, বিভাগীয় প্রধানগণের দিকনির্দেশনামূলক ভাষণ এবং প্রধান অতিথির অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করা হয়। বক্তব্য শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে গ্র্যাজুয়েশন স্মারক ও ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে বর্ণাঢ্য ফটো সেশন, জোহরের সালাতের বিরতি ও মধ্যাহ্নভোজের পর বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ 'ওপেন স্টেজ পারফর্মেন্স'। আয়োজক কমিটির সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থাপনায় সম্পূর্ণ অনুষ্ঠানটি আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

