সোনারগাঁয়ে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা নিয়ে ‘আলো আই হাসপাতাল’-এর যাত্রা শুরু
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ণ
সোনারগাঁয়ে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা নিয়ে ‘আলো আই হাসপাতাল’-এর যাত্রা শুরু নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): “দৃষ্টিতে আলো, জীবনে আলো”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক চক্ষু চিকিৎসাসেবাকেন্দ্র ‘ALO Eye Hospital’ (আলো আই হাসপাতাল)। বুধবার (২১ অক্টোবর) হাসপাতালটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। চোখের সাধারণ সমস্যা থেকে শুরু করে ছানি, রেটিনা, গ্লুকোমাসহ বিভিন্ন চক্ষুরোগের পরীক্ষা, আধুনিক চিকিৎসা ও প্রয়োজনীয় সার্জিক্যাল সেবা প্রদানের লক্ষ্য নিয়ে হাসপাতালটি নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে। আধুনিক প্রযুক্তি, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং রোগীবান্ধব পরিবেশে মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। হাসপাতালটির শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আলো আই হসপিটালের ব্যবস্থপনা পরিচালক এমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট্য সমাজ সেবক নুরুজাম্মান, ফজলুল হোক, পরিবেশ উন্নয়ন মোঃ হোসেন, ডাঃ সাত্তার মো সুমন চেয়ারম্যান ইনসাফ হসপিটাল। প্রকৌসলি সাইদুল হোক, মাও মহিউদ্দিন মামুন, সাংবাদিক ফরিদ হোসেন , সাংবাদিক রবিউল হোসেন, গিয়াস কামাল, নুরুজ্জামান পলাশ, মাও অলি নূর, দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল কামাল। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিল, সেলিম প্রধান, শাহাদাৎ হোসেন ফয়সাল, মোক্তার হোসেন, ইমরান হোসেন, কোরআন থেকে তেলোয়াত করেন সারোয়ার হোক সামি। পরে হাসপাতালটির সাফল্য, রোগীদের সুস্বাস্থ্য এবং এলাকার মানুষের জন্য উন্নত চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল কামাল। আলো আই হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ, আধুনিক চোখের পরীক্ষা-নিরীক্ষা, ছানি শনাক্তকরণ ও অপারেশন, ফেকো সার্জারি এবং রেটিনা ও গ্লুকোমাসহ বিভিন্ন চক্ষুরোগের পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী চশমা, লেন্স ও চোখের ওষুধের ব্যবস্থাও রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে সোনারগাঁ ও আশপাশের এলাকার মানুষ নিজ এলাকায় আধুনিক চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণে মানুষকে উৎসাহিত করাও প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য। আলো আই হাসপাতাল দৃষ্টিতে আলো, জীবনে আলো।

