পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত হয়েছে
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত হয়েছে সোনারগাঁও ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি: সরকারি নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে শনিবার পূর্ব নির্ধারিত পরিষ্কার পরিচ্ছন্ন ডেঙ্গু মশক নিধন দিবস পারিত হয়েছে। এ কর্মসূচীতে এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা পানি অপসারন ও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে । জানা যায় শিক্ষা মন্ত্রনালযের নির্দেশনার আলোকে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১২/০৯/২৬ তারিখ থেকে শুরু করে ৩ মাস প্রতি শনিবার পরিস্কার পরিছন্নতার বিশেষ কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় আজ ৩১শে অক্টোবর ২০২৬ ইং তারিখে শনিবার সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি ডেঙ্গু মশক নিধন দিবস বাস্তবায়িত হয়েছে। পূর্ব নির্ধারিত প্রতি শনিবারের সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন দিবস কে " ডেঙ্গু মশক নিধন দিবস " পালন করতে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায়, এখানে শিক্ষক - শিক্ষার্থী ও স্কাউটসহ সকলে মিলে বিদ্যালয় এর আঙ্গিনা, শ্রেণিকক্ষ, খেলার মাঠ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করছে। সেই সাথে তারা ডেংগু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে একটি র্যালির আয়োজন করে। পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় উপন্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল বাতেন, সহকারী শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষার্থীবৃন্দ

