• ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁওয়ে গরু ব্যবসায়ীর ওপর সন্ত্রাসীদের হামলা, ৭ লাখ টাকা ছিনতাই

সোনারগাঁওয়ে গরু ব্যবসায়ীর ওপর সন্ত্রাসীদের হামলা, ৭ লাখ টাকা ছিনতাই

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ণ

সোনারগাঁওয়ে গরু ব্যবসায়ীর ওপর সন্ত্রাসীদের হামলা, ৭ লাখ টাকা ছিনতাই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চর ইসলামপুর গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল বাতেন বেপারীর ওপর সন্ত্রাসীদের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ব্যবসায়িক কাজে তাকেদা করে বাড়ি ফেরার পথে কাবিলগঞ্জ এলাকা থেকে ৪–৫ জনের একটি সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল বাতেনকে মারাত্মকভাবে আহত করে এবং তার সঙ্গে থাকা প্রায় ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক আব্দুল বাতেনকে ঢাকা মেডিকেল রেফার করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। স্থানীয়দের দাবি, এলাকায় কাবিলগঞ্জের এই সন্ত্রাসীচক্র দীর্ঘদিন ধরে ছিনতাই ও চাঁদাবাজির সাথে জড়িত। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় আব্দুল বাতেন এর ছেলে আরিফ বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেন। এদিকে পরিবার ও স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।