জামায়াতে ইসলামীর আমীরের বাসায় তারেক রহমান
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ণ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রবিবার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আবাসিক কার্যালয়ে সাক্ষাত করেন। এসময়, জামায়াত আমির তাঁকে স্বাগত জানান। ডা. শফিকুর রহমান বলেন, তার (তারেক রহমান) এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে।

