সনমান্দীতে ছাত্রদলের কার্যালয় উদ্বোধন
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ণ
সনমান্দীতে ছাত্রদলের কার্যালয় উদ্বোধন নিউজ ডেস্ক নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নে ছাত্রদলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজারে এ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সনমান্দী ইউনিয়ন ছাত্রদল নেতা আহসান উল্লাহ সবুজ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভুঁইয়া, সাবেক সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল এবং সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন এ কার্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

