• ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

রমজানের পবিত্রতা রক্ষায় আত্মশুদ্ধি ও মানবসেবার আহ্বান ছাত্রদল সভাপতি মো: নিশাত নূর

রমজানের পবিত্রতা রক্ষায় আত্মশুদ্ধি ও মানবসেবার আহ্বান ছাত্রদল সভাপতি মো: নিশাত নূর

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল সভাপতি মো: নিশাত নূর বলেছেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য সুযোগ। এই মাসে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দ্বার উন্মুক্ত করে দেন।

তিনি বলেন, “রমজান আমাদেরকে কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার শিক্ষা দেয় না, বরং নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। তাই এ মাসে সকল প্রকার অন্যায়, অনৈতিকতা ও হিংসা থেকে দূরে থেকে নিজেকে একজন প্রকৃত মুমিন হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।”

মো: নিশাত নূর আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো রমজানের অন্যতম শিক্ষা। সবার উচিত যাকাত, ফিতরা ও দান-সদকার মাধ্যমে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।

তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রমজানের শিক্ষা শুধু এক মাসের জন্য নয়; এই শিক্ষা ধারণ করে বছরের বাকি সময়েও সততা, ন্যায় ও ইসলামী আদর্শের পথে চলতে হবে। তাহলেই আমরা একটি সুস্থ, সুন্দর ও নৈতিক সমাজ গড়তে পারব।”

পরিশেষে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।