• ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সোনারগাঁয়ে শীতার্থদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

সোনারগাঁয়ে শীতার্থদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ অপরাহ্ণ

সোনারগাঁয়ে শীতার্থদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তীব্র শীতের কারণে সরকারের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় উপজেলার পশ্চিম সনমান্দী এতিমখানা ও মাদ্রাসায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। কম্বল বিতরণকালে ইউএনও আসিফ আল জিনাত বলেন, “তীব্র শীতের কারণে সরকারি উদ্যোগে সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আজ মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে, যাতে তারা শীতের কষ্ট থেকে কিছুটা হলেও রক্ষা পায়।” এ ধরনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।