• ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নোয়াগাঁও বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নোয়াগাঁও বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নোয়াগাঁও বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নোয়াগাঁও ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর, সিনিয়র সহ-সভাপতি সেলিম ভুঁইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ উপজেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল হক মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ইসহাক মিয়া এবং নোয়াগাঁও ইউনিয়ন যুবদল নেতা ওয়াজকুরুনীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।