• ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

নারায়ণগঞ্জ বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হাজী সেলিম হক

নারায়ণগঞ্জ বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হাজী সেলিম হক

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হাজী সেলিম হক প্রেস বিজ্ঞপ্তি :- বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক । বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। অতীতের সব দুঃখ-কষ্ট ভুলে নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাক আমাদের প্রিয় নারায়ণগঞ্জ।” তিনি আরও বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।