• ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন সোনারগাঁ থানার কামরুজ্জামান

নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন সোনারগাঁ থানার কামরুজ্জামান

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন সোনারগাঁ থানার কামরুজ্জামান মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভুমিকা রাখায় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন সোনারগাঁও থানায় কর্মরত এএসআই মোঃ কামরুজ্জামান। আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় এএসআই কামরুজ্জামান উপস্থিত হয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির হাত থেকে তিনি শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ার সনদ ও ক্রেষ্ট গ্রহণ করেন। এই বিষয়ে এএসআই কামরুজ্জামান বলেন,আমাদের জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের দিক নির্দেশনায় দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাকে কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কৃত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমি আসা করি এই পুরস্কার আমাকে কাজ করতে আরও উৎসাহ দিবে।