লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলা রেজাউল খন্দকারের ৩৮তম জন্মদিন আজ
শুক্রবার, ১ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ণ
লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলা রেজাউল খন্দকারের ৩৮তম জন্মদিন আজ উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সনমান্দী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল খন্দকারের ৩৮তম জন্মদিন আজ। তিনি সোনারগাঁ উপজেলার গিরদান গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সাধারণ পরিবারের সন্তান হিসেবে নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি বেড়ে উঠেছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির প্রতি আগ্রহী রেজাউল খন্দকার তৃণমূল রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং সনমান্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ধাপে ধাপে যুবদলের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। রাজনৈতিক জীবনে তিনি বহুবার দমন-পীড়ন, হামলা-মামলার শিকার হলেও পিছপা হননি। বরং এসব লড়াই-সংগ্রাম তাকে আরও দৃঢ় করেছে। দলের দুর্দিনে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে থাকা, সংগঠনকে সুসংগঠিত করা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করার মাধ্যমে তিনি নিজেকে একজন পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, রেজাউল খন্দকার একজন পরিশ্রমী, সাহসী ও ত্যাগী সংগঠক। তার নেতৃত্বে সনমান্দী ইউনিয়ন যুবদল আরও সুসংগঠিত হয়েছে এবং তরুণদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। জন্মদিন উপলক্ষে তার রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকার সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেছেন।

