হোসেনপুর শিশু বিদ্যানিকেতন বার্ষিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
শনিবার, ২ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
হোসেনপুর শিশু বিদ্যানিকেতন বার্ষিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সোনারগাঁয়ে'র হোসেনপুর শিশু বিদ্যানিকেতন বার্ষিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা'র পুরস্কার বিতরণ বিতরণ এবং SKA বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। শনিবার (২মে ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ ক্যাপিটাল স্কুলের এন্ড কলেজের সভাপতি মোঃ আক্তার হোসেন। আরোও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মোস্তাক আহম্মেদ,মোঃ রাশেদুল ইসলাম,মোঃ আশরাফুল আলম,মোঃ আব্দুল বাছেদ,মোঃ মেজবাহ উদ্দিন আহম্মেদ(স্বপন),মোঃ আরিফুল ইসলাম(রিপন),মোঃ শফিকুল ইসলাম,মোঃ আনিছুল রহমান। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ জাফর ইকবাল (জুয়েল),অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আরিফা আক্তার, এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হোসেনপুর ডিগ্রী কলেজের হলরুমে। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আক্তার হোসেন বলেন,হোসেনপুর শিশু বিদ্যানিকেত অন্যতম একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।তিনি বলেন,শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায় এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি সবসময় এ প্রতিষ্ঠানের পাশে আছি এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সভাপতির বক্তব্যে মোঃ মোয়াজ্জেম হোসেন জুয়েল বলেন,আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা সময়ের দাবি।তিনি শিক্ষকদের আন্তরিকতা,অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সকাল ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।এছাড়াও বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকাল থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,যেখানে আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনায় পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

