সোনারগাঁ সনমান্দী ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ
সোমবার, ৬ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ
সোনারগাঁ সনমান্দী ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার এ কার্যক্রম পরিচালিত হয়। সোনারবাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কা খান। আয়োজকদের ভাষ্য, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

