• ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

সাদিপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করবেন আবু বক্কর

সাদিপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করবেন আবু বক্কর

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ

সাদিপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করবেন আবু বক্কর সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আসন্ন সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়। সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় সরব হয়ে উঠেছে এলাকার বিভিন্ন মহল। এরই মধ্যে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাদিপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু বক্কর। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন মো. আবু বক্কর। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। স্থানীয় কয়েকজন ভোটারের দাবি, মো. আবু বক্কর দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। ওয়ার্ড বিএনপিকে সংগঠিত করার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার উপস্থিতি রয়েছে বলে জানান তারা। এসব কারণে আসন্ন নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার বিষয়ে অনেক ভোটার আগ্রহ প্রকাশ করছেন। মেম্বার পদে প্রার্থী হওয়ার বিষয়ে মো. আবু বক্কর বলেন, “সাদিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা করা এবং তাদের অধিকার নিশ্চিত করতেই আমি প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ, সাধারণ মানুষ তাদের মূল্যবান রায় দিয়ে আমাকে সেবার সুযোগ দেবেন।” নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন তিনি। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায়েই নির্ধারিত হবে ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি কে হচ্ছেন।