বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় নেতাদেকর্মীদের কৃতজ্ঞতা জানালেন দেলোয়ার হোসেন দুলু!
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় নেতাদেকর্মীদের কৃতজ্ঞতা জানালেন দেলোয়ার হোসেন দুলু! বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দুলু। বিশেষভাবে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনি, সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন এবং যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেলকে। দেলোয়ার হোসেন দুলু বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। যারা এ সময়ে তার পাশে ছিলেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে দলের প্রতি আনুগত্য রেখে ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

