• ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

চরকিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী নাছিরকে এলাকাবাসী আটক করায়,পরিকল্পিতভাবে তিন জনকে কুপিয়ে যখম

চরকিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী নাছিরকে এলাকাবাসী আটক করায়,পরিকল্পিতভাবে তিন জনকে কুপিয়ে যখম

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ

চরকিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী নাছিরকে এলাকাবাসী আটক করায়,পরিকল্পিতভাবে তিন জনকে কুপিয়ে যখম নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে চরকিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী মোতার ছেলে নাছিরকে এলাকাবাসী আটক করায় ১। শাহ্ সুলতান গাজী (৩৫) ২।আব্দুল্লাহ(২০) এবং ৩।আল মামুন(২৩) পরিকল্পিতভাবে কুপিয়ে যখম করছে মাদক ব্যবসায়ীদের গ্যাং। এ ঘটনায় ১৩ এপ্রিল সন্ধায় সোনারগাঁও থানায় (ভিকটিম) শাহ্ সুলতান গাজী নিজে বাদী হয়ে বিবাদী ১।মোঃ আসলাম মিয়া (৫০),পিতা- মৃতঃ আলী বাহার ফকির,২। ইব্রাহিম খলিল (৩২), পিতা- মোঃ আসলাম মিয়া, ৩। মোঃ আরিফ (২৭),পিতা- মোঃ আসলাম মিয়া, ৪।আসিফ (২৫), পিতা- মনির হোসেন,৫। মনির হোসেন (৪৫), পিতা- আলী বাহার ফকির,৬। নাছির(২৭),পিতা- মোঃ মোতা,সর্ব সাং চর হোগলা, ৭। হিরন (৩৮), পিতা- নাছির, সাং মধ্যচর হোগলা অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল এ ঘটনাকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে কুপিয়ে যখম করেছে হিসেবে উল্লেখ করেছেন এবং মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। ঘটনার আরেকটি দিক তুলে ধরে স্থানীয়রা জানান,সোনারগাঁ থানায় অভিযোগকারী নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।রোববার বিকেলে চরকিশোরগঞ্জ মার্কেট সংলগ্ন মোশাররফের দোকানের কাছে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী আটক করে দেহ তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৬পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এলাকাবাসী বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের উপস্থিতিতে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। এলাকাবাসীর দাবি মাদক ব্যবসায়ী নাসির উদ্দিনকে আটক করায়,পরিকল্পিতভাবে শাহ্ সুলতান গাজী,আব্দুল্লাহ,এবং আল মামুনকে কুপিয়ে জখম করেন। এলাকাবাসী দাবি করেন তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।